সুনামগঞ্জের তাহিরপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর সুলতানা (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল চারটার দিকে উপজেলার বৌলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুলতানা উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের আবুল বাসারের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে বাড়ির পেছনে বৌলাই নদীতে (যাদুকাটা নদীর শাখা) গোসল করতে যান সুলতানা। নদীতে ডুব দেওয়ার পর তিনি আর ভেসে ওঠেননি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় স্বজনেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুনাব আলী জানান, স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেল চারটার দিকে সুলতানার মরদেহ উদ্ধার করেন। যে স্থানে তিনি গোসল করতে নেমেছিলেন, সেখান থেকেই তাঁ মরদেহ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন