সংবাদ

চাষি নয়, পাটের প্রশিক্ষণে ডাক পেলেন ভেড়ার খামারিরা

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
প্রকাশ: ৯ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

চাষি নয়, পাটের প্রশিক্ষণে ডাক পেলেন ভেড়ার খামারিরা
রংপুরের তারাগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণ ও বীজ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ছবি : সংবাদ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পাট চাষিদের প্রশিক্ষণ ও সরকারি বীজ বিতরণে চরম অনিয়ম, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। উন্নত জাতের পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রকৃত কৃষকদের পরিবর্তে কর্মকর্তাদের পছন্দের ব্যক্তিদের রাখার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

উপজেলা পাট কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি ৬০ জন চাষিকে নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। তবে স্থানীয় কৃষকদের দাবি, তালিকায় মাঠপর্যায়ের প্রকৃত পাট চাষিদের স্থান হয়নি।

অভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মনীতির তোয়াক্কা না করে স্বজনপ্রীতির মাধ্যমে নিজের পরিচিত ও আত্মীয়স্বজনদের প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন। এমনকি পাট চাষ করেন না এমন ব্যক্তিদেরও প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উপজেলা পাট কর্মকর্তাকে হাতেগোনা কয়েকজন ছাড়া এলাকার কৃষকেরা চেনেনই না। তিনি নিজের আত্মীয়স্বজন ছাড়া প্রকৃত কোনো চাষি তৈরি করেননি। আমরা জনপ্রতিনিধি হয়েও সুপারিশ করে কোনো প্রকৃত কৃষকের নাম তালিকায় ঢোকাতে পারি না।’

ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, প্রশিক্ষণের তালিকায় পাট চাষিদের পরিবর্তে ভেড়ার খামারি ও কর্মকর্তাদের বন্ধুদের নাম দেওয়া হয়েছে। এক কৃষক আক্ষেপ করে বলেন, ‘আমরা করি পাটের চাষ, আর ট্রেনিং করে ভেড়ার খামারিরা!’

শুধু প্রশিক্ষণেই নয়, সরকারি পাটবীজ বিতরণ নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী বীজ বপনের সঠিক সময়ে তা বিতরণের কথা থাকলেও এবার মৌসুম শেষ হওয়ার পর কৃষকদের বীজ দেওয়া হয়েছে। ফলে এই বীজ আঁশ উৎপাদনের কাজে না আসায় অনেকে তা কেবল শাক খাওয়ার জন্য বুনছেন, আবার অনেকে প্যাকেটবন্দী করে ঘরে ফেলে রেখেছেন।

অভিযোগের বিষয়ে কথা বলতে তারাগঞ্জ উপজেলা পাট কর্মকর্তা নোমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ‘পাট কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা শুনেছি। তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

চাষি নয়, পাটের প্রশিক্ষণে ডাক পেলেন ভেড়ার খামারিরা

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত