সংবাদ

মাদকমুক্ত পলাশ গড়তে পুলিশের বিশেষ অভিযান

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৩০ এএম

মাদকমুক্ত পলাশ গড়তে পুলিশের বিশেষ অভিযান
নরসিংদীর পলাশে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবিঃ সংবাদ

নরসিংদীর পলাশ থানাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। সোম ও মঙ্গলবার (৮ ও ৯ জুন) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে উপজেলার ঘোড়াশাল মিয়া পাড়া, চরপাড়া, টেঙ্গর পাড়া, রেলস্টেশন, পোস্ট অফিস রোড, প্রাণ গেট, জামালপুর ঘাট, কো-অপারেটিভ এলাকা এবং চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজার, চর আলীনগর, দক্ষিণ দেওড়া ও চলনা গ্রামে অভিযান চালানো হয়। জেলা পুলিশের প্রায় অর্ধশত সদস্য এই অভিযানে অংশ নেন। এ সময় গাঁজার গাছসহ বেশ কয়েকজন মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করা হয়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘মাদকের কারণে সমাজে অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। যেকোনো মূল্যে পলাশ থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এখন থেকে প্রতিদিন এই বিশেষ অভিযান চালানো হবে।’ তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পলাশকে মাদকমুক্ত করতে তিনি স্থানীয় জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

মাদকমুক্ত পলাশ গড়তে পুলিশের বিশেষ অভিযান

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

নরসিংদীর পলাশ থানাকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। সোম ও মঙ্গলবার (৮ ও ৯ জুন) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে উপজেলার ঘোড়াশাল মিয়া পাড়া, চরপাড়া, টেঙ্গর পাড়া, রেলস্টেশন, পোস্ট অফিস রোড, প্রাণ গেট, জামালপুর ঘাট, কো-অপারেটিভ এলাকা এবং চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজার, চর আলীনগর, দক্ষিণ দেওড়া ও চলনা গ্রামে অভিযান চালানো হয়। জেলা পুলিশের প্রায় অর্ধশত সদস্য এই অভিযানে অংশ নেন। এ সময় গাঁজার গাছসহ বেশ কয়েকজন মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করা হয়।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘মাদকের কারণে সমাজে অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। যেকোনো মূল্যে পলাশ থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এখন থেকে প্রতিদিন এই বিশেষ অভিযান চালানো হবে।’ তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পলাশকে মাদকমুক্ত করতে তিনি স্থানীয় জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত