সংবাদ

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৫৭ এএম

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুলাই গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ প্রথমে প্রসিকিউশন পক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করবে। এরপরই আনুষ্ঠানিকভাবে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

এ মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়ে এই বিচারকাজ চালানো হচ্ছে। মামলার আসামিরা হলেন:

শামীম ওসমান (সাবেক এমপি),ইমতিনান ওসমান অয়ন (শামীম ওসমানের ছেলে), আজমেরী ওসমান (শামীম ওসমানের ভাতিজা), মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি (অয়নের শ্যালক), 

তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি),

রাজু আহমেদ (ডিবিসি টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি), আব্দুল করিম বাবু (১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর), কামরুল হাসান মুন্না (১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর), 

শাহ নিজাম উদ্দিন আহমেদ (নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক), হোসেন সাজনু (যুবলীগ নেতা), হাবিবুর রহমান রিয়াদ (ছাত্রলীগ নেতা), সোহানুর রহমান শুভ্র (ছাত্রলীগ নেতা)।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে গত ১৩ মে প্রসিকিউশনের আনা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে এই ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়ে আজকের দিনটি (১০ জুন) সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করা হয়েছিল।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে মূলত তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে:

১. প্রথম অভিযোগ (১৯ জুলাই, ২০২৪): নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া এবং ফতুল্লা থানার সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল এবং ছয় বছরের শিশু রিয়াসহ মোট ছয়জনকে হত্যার অভিযোগ।

২. দ্বিতীয় অভিযোগ (২১ জুলাই, ২০২৪): ফতুল্লা থানার ভূইগড় বাসস্ট্যান্ডের সামনে আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব নামের দুজনকে হত্যার অভিযোগ।

৩. তৃতীয় অভিযোগ (৫ আগস্ট, ২০২৪): গণ-অভ্যুত্থানের চূড়ান্ত দিনে বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার ঘটনা।

আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর সাক্ষীদের জবানবন্দী গ্রহণের মাধ্যমে এই  হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত