সংবাদ

বরিশালে পরিবেশ সুরক্ষায় নানা প্রস্তাব

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৩৩ পিএম

বরিশালে পরিবেশ সুরক্ষায় নানা প্রস্তাব
বরিশালে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় আয়োজিত ‘নাগরিক ভাবনা’ মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিরা।

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্য সামনে রেখে বরিশালে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় ‘নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর পরিবেশগত সংকট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনাসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য সব নাগরিকের সহযোগিতা প্রয়োজন।’

তিনি নগর উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় নাগরিকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সেইন্ট বাংলাদেশের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুজন বরিশালের সম্পাদক রফিকুল আলম সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

আলোচনায় অংশ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল স্থানান্তর করে সিলেটের আদলে আধুনিক ও পরিকল্পিত টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেন। এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করে বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের সুপারিশ করা হয়।

বক্তারা বলেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং খাল-জলাশয় দখলের ফলে নগরীর পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এসব সমস্যা সমাধানে সরকারি সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, নাগরিক চিন্তাবিদ কাজী মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, চিকিৎসক ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

বরিশালে পরিবেশ সুরক্ষায় নানা প্রস্তাব

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত