সংবাদ

বজ্রপাতের মধ্যে বরজে অবস্থান, প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৪১ পিএম

বজ্রপাতের মধ্যে বরজে অবস্থান, প্রাণ গেল কৃষকের
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে পানের বরজে কাজ করার সময় তিনি বজ্রপাতের শিকার হন।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পোলতাডাঙ্গার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত আজিজুল ইসলাম চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিম ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই কৃষক মাঠে পানের বরজে কৃষিকাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

চটকাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন জানান, বিকেলে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় পোলতাডাঙ্গা গ্রামের মাঠে পানের বরজে কাজ করছিল আজিজুল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

বজ্রপাতের মধ্যে বরজে অবস্থান, প্রাণ গেল কৃষকের

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে পানের বরজে কাজ করার সময় তিনি বজ্রপাতের শিকার হন।

বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার পোলতাডাঙ্গার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত আজিজুল ইসলাম চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিম ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই কৃষক মাঠে পানের বরজে কৃষিকাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

চটকাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন জানান, বিকেলে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় পোলতাডাঙ্গা গ্রামের মাঠে পানের বরজে কাজ করছিল আজিজুল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পারিবারিক ভাবে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত