সংবাদ

পদ্মায় অভিযানে ১১৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস

প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৪২ পিএম

পদ্মায় অভিযানে ১১৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। বুধবার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে এ যৌথ অভিযান চালানো হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১০ হাজার মিটার মালিকবিহীন অবৈধ কারেন্ট জাল এবং ১১৭টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযান চলাকালে জালের কোনো মালিককে পাওয়া যায়নি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, ‘মাছের প্রাকৃতিক প্রজনন ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় সরকারের মৎস্য সম্পদ সংরক্ষণ নীতি অনুযায়ী এ অভিযান চালানো হয়েছে। কারেন্ট ও চায়না দুয়ারী জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

পদ্মায় অভিযানে ১১৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। বুধবার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে এ যৌথ অভিযান চালানো হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১০ হাজার মিটার মালিকবিহীন অবৈধ কারেন্ট জাল এবং ১১৭টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে অভিযান চলাকালে জালের কোনো মালিককে পাওয়া যায়নি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, ‘মাছের প্রাকৃতিক প্রজনন ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় সরকারের মৎস্য সম্পদ সংরক্ষণ নীতি অনুযায়ী এ অভিযান চালানো হয়েছে। কারেন্ট ও চায়না দুয়ারী জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত