সংবাদ

সুন্দরবনে জোনাব বাহিনীর তিন ডাকাত আটক

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম

সুন্দরবনে জোনাব বাহিনীর তিন ডাকাত আটক
সাতক্ষীরার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক তিন বনদস্যু। ছবি : সংবাদ

সুন্দরবনের দস্যু দমনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ‘জোনাব বাহিনীর’ তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি স্লুইসগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আজিবার গাজী (৪৭), রবিউল গাজী (৪৪) ও ফারুক হোসেন (৩৬)। কোস্ট গার্ড জানায়, তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ ও ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ কর্মসূচির আওতায় এই বিশেষ অভিযান চালানো হয়। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কালিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে রাত ১১টার দিকে হরিণটানা খাল এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। কোনো স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে এই অভিযান বন্ধ হবে না। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

সুন্দরবনে জোনাব বাহিনীর তিন ডাকাত আটক

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত