ফোক ফিউশন গান ‘মহাজাদু’ ও ‘কই রইলা রে’ দিয়ে শ্রোতাদের মুগ্ধ করার পর এবার নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। তার নতুন গানের শিরোনাম ‘প্রেমের কলঙ্ক’।
গানটির কথা লিখেছেন
নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। দীর্ঘদিন পর হাবিবের জন্য নতুন গান লিখলেন তিনি।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন
চন্দন রায় চৌধুরী। শিগগিরই অনলাইনে গানটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন গান প্রসঙ্গে
হাবিব ওয়াহিদ বলেন, “পরপর কয়েকটি ফোক ফিউশন গান প্রকাশের পর মনে হয়েছে শ্রোতাদের জন্য
ভিন্ন কিছু করা প্রয়োজন। সেই ভাবনা থেকেই ‘প্রেমের কলঙ্ক’ তৈরি করা। আমি সবসময় চেষ্টা
করি সুর ও সংগীতায়োজনে নতুনত্ব আনতে। আশা করছি, গানটির কথা, সুর, সংগীতায়োজন এবং ভিডিও—সবকিছু
মিলিয়ে এটি শ্রোতাদের ভালো লাগবে।”
কয়েক মাস আগে ‘কোক
স্টুডিও বাংলা’র মঞ্চে তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তমের সঙ্গে ‘মহাজাদু’ গেয়ে
ব্যাপক আলোচনায় আসেন হাবিব। এরপর শ্রোতাদের প্রত্যাশা পূরণে গত ঈদে প্রকাশ করেন ফোক
ফিউশন গান ‘কই রইলা রে’।
এই গানের মাধ্যমে
দীর্ঘ ২১ বছর পর হাবিবের সংগীতায়োজনে কণ্ঠ দেন ‘কৃষ্ণ’ অ্যালবামের জনপ্রিয় শিল্পী কায়া।
পাশাপাশি নতুন প্রজন্মের আলোচিত শিল্পী ও সংগীতায়োজক মুজাকেও সঙ্গে নেন তিনি। হাবিব,
কায়া ও মুজার এই যৌথ প্রয়াস অল্প সময়েই শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে।
ফোক ফিউশনের সাফল্যের
ধারাবাহিকতায় এবার ‘প্রেমের কলঙ্ক’ দিয়ে নতুনভাবে শ্রোতাদের সামনে আসতে প্রস্তুত হাবিব
ওয়াহিদ।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন