পায়ের চোট নিয়ে উদ্বেগ ছিল। তবে মঙ্গলবার রাতে সব চিন্তা দূর করে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে খেলেছেন, গোলও করেছেন তিনি। ম্যাচের পর সাত শব্দে বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। তাতেই চাঙ্গা সমর্থকেরা।
সমাজমাধ্যমে মেসি একাধিক ছবি
পোস্ট করেছেন ম্যাচের। সঙ্গে স্প্যানিশ ভাষায় যা লিখেছেন তার অর্থ, ‘এগিয়ে চলো। আগের
চেয়েও আরও কাছাকাছি যেতে হবে আমাদের।’ অর্থাৎ মেসি বোঝাতে চেয়েছেন, এ বারও বিশ্বকাপ জেতাই তাদের লক্ষ্য।
বিশ্বকাপ জেতারই কাছাকাছি যেতে চাইছেন তারা।
আর্জেন্টিনার কোচ অবশ্য ম্যাচ
নিয়ে বিশেষ কোনো কথা বলেননি। তিনি চোট পাওয়া লিয়োনার্দো বালেরদিকে নিয়ে মুখ খুলেছেন।
বলেছেন, ‘বালেরদির বদলে কাকে নেবো সেটা মোটামুটি ঠিক করেই ফেলেছি। আগামী এক-দু’দিনের
মধ্যেই নাম ঘোষণা করে দেয়া হবে। আজকের ম্যাচ থেকে আমি তৃপ্ত। দলের খামতি নিয়ে যে যে
চিন্তা ছিল তা সব মিটে গিয়েছে।’
মিডফিল্ডার রদ্রিগো দি পল মনে
করেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের দাবিদার। তিনি বলেছেন, ‘প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত
লড়াই করতে চাই। বাকি সব কিছু আপাতত পেছনে। অনুশীলনে খুবই ভালো খেলছি। আর্জেন্টিনা সব
সময়েই ট্রফি জেতার দাবিদার। আমাদের দেশের মানুষ স্বপ্ন দেখতে ভালবাসে। ছোট থেকেই স্বপ্ন
দেখেছি দেশের হয়ে ভালো খেলার।’
বিশ্বকাপ মিশন শুরুর আগে সবশেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের ৬৯তম মিনিটে নেমে, ৭২তম মিনিট পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন মেসি। আইসল্যান্ডের বিপক্ষে মেসি গোল করেছেন ৩৮ বছর, ১১ মাস, ১৮ দিন বয়সে। আর্জেন্টিনার হয়ে এটা তার ১১৭তম গোল। বলার অপেক্ষা রাখে না, আলবিসেলেস্তাদের সর্বোচ্চ গোলদাতাও তিনি। আন্তর্জাতিক গোলদাতার তালিকায় মেসির অবস্থান দ্বিতীয় স্থানে। তার সামনে আছেন, আরেক মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো, ১৪৩ গোল নিয়ে।
আইসল্যান্ডের বিপক্ষে মেসি গোল করেছেন ৩৮ বছর, ১১ মাস, ১৮ দিন বয়সে। আর্জেন্টিনার হয়ে এটা তার ১১৭তম গোল। বলার অপেক্ষা রাখে না, আলবিসেলেস্তাদের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
আন্তর্জাতিক গোলদাতার তালিকায়
মেসির অবস্থান দ্বিতীয় স্থানে। তার সামনে আছেন, আরেক মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো,
১৪৩ গোল নিয়ে।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন