টাঙ্গাইলের কারাবন্দীরাও দেখবে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব যেখানে ফুটবল বিশ্বকাপ নিয়ে উম্মাদনায় ভাসছে কারাবন্দীরা কেন বঞ্চিত হবে। ওরাও মিশে যাবে সারাবিশ্বের কোটি দর্শকদের কাতারে। উপভোগ করবে পুরো বিশ্বকাপ। তফাৎ শুধু কারাগার থেকে খেলা উপভোগ।
টাঙ্গাইলের কারাগারের বন্দিদের বিশ্বকাপ দেখতে টেলিভিশন দিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। বুধবার (১০ জুন) জেল সুপার মো. আনোয়ার হোসেনের মাধ্যমে ৩২ ইঞ্চির পাঁচটি টেলিভিশন হস্তান্তর করেছেন তিনি।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে ছড়িয়েছে, তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক টেলিভিশন দেয়ার জন্য উদ্যোগ নিয়েছেন।
জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৩ টি টেলিভিশন সচল রয়েছে। পরে বন্দীদের দাবির পেক্ষিতে ৩২ ইঞ্চি পাঁচটি টেলিভিশন দিয়েছেন জেলা প্রশাসক। বিশ্বকাপ ফুটবলের জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে কারাবন্দীদের মাঝে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।
জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দীগণ অনুরোধ করেন তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার। একজন স্বাভাবিক মানুষের মতই কারাবন্দীরও অধিকার রয়েছে বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরীক হওয়ার। তাদের দাবির পেক্ষিতে টেলিভিশন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন