সংবাদ

চূড়ান্ত পর্বে গড়াল টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম

চূড়ান্ত পর্বে গড়াল টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

আজ বুধবার (১০ জুন) রাজধানীর আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো “টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬” -এর চূড়ান্ত পর্ব। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের একটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় দশটি গ্রুপে অংশ নিচ্ছে ২৮টি জেলার মোট ৩০টি ক্লাব/প্রতিষ্ঠানের বিজয়ী ও নির্বাচিত ১০০ জনের অধিক খেলোয়াড় (পুরুষ ৭৯ ও মহিলা ২৪ জন)। এবারের চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মোট নয়টি বিভাগে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত পুরুষ ও মহিলা বিভাগ, সৌখিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ এবং অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের পৃথক বিভাগ।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন ৬ষ্ঠ বারের মত এ প্রতিযোগিতা আয়োজন করছে। রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর তিনটি ভেন্যুতে—আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, বসুন্ধরা স্পোর্টস সিটি এবং আর্মি অফিসার্স মেস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি, এমফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের ব্যবস্থপনা পরিচালক জনাব, আসিফ আশরাফ।

আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জি এম কামরুল ইসলাম, উন্নয়ন কমিটির প্রধান মেজর শফিউল্লাহ মাস্তান, উর্মি গ্রুপের পরিচালক জনাব, ফাইয়াজ রহমান, ব্যবস্থপনা পরিচালকের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল (অবঃ) বদরুল আমিন। সিএফও জনাব, ময়নুল হাসান সহ উর্মী গ্রুপ ও ফেডারেশনের উর্ধতন কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মুঃ হাসান উজ জামান বলেন, বিগত পাঁচ বছর আমাদের দেশে স্কোয়াশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমি মনে করি সামনে  সুদিন আসবেই। এ বছর রেকর্ড সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ এবং সম্প্রতি এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়ানশীপ এবং নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগীতা থেকে পুরস্কার অর্জন তার প্রমণ। ফেডারেশনকে এই ধারা অব্যহত রাখতে হবে এবং আরো বিস্তৃত ও বেগবান করতে হবে। আমি আশা করতে পারি যে এই প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বয়স ভিত্তিক স্কোয়াশ খেলোয়াড়রাই আগামীদিনে জাতীয় দলে খেলবে এবং  বাংলাদেশের মান-সন্মান বৃদ্ধি করবে। নিয়মিত জাতীয় প্রতিযোগীতার পাশে থাকায় আমি উর্মি গ্রুপকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রতিযোগীতার সার্বিক সাফলতা কামনা করার পাশাপাশি সম্পদ ও নিজস্ব কোর্টের অভাবসহ অনেক প্রতিবন্ধকতার মধ্যেও স্কোয়াশ খেলা চালু, প্রচার ও প্রসারে ফেডারেশনের সকল মহতি উদ্যোগের সাথে থাকা সকলকে ধন্যবাদ জানাচ্ছি।  

বিশেষ অতিথির বক্তব্যে উর্মি গ্রুপের ব্যবস্থপনা পরিচালক জনাব, আসিফ আশরাফ বলেন, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাথে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্কোয়াশের সম্ভাবনা অনেক। তরুণদের মধ্যে এই খেলাটির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। নিয়মিত জাতীয় পর্যায়ের আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড়দের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। উর্মি গ্রুপ বিশ্বাস করে, একটি দেশের ভবিষ্য,

অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি একটি স্বাস্থ্যকর, উদ্যমী ও প্রতিযোগিতামুখী প্রজন্ম তৈরির মাধ্যমে গড়ে ওঠে। স্কোয়াশের মতো দ্রুতগতির ও দক্ষতাভিত্তিক খেলার মাধ্যমে ভবিষ্যতের চ্যাম্পিয়ন তৈরি হবে। উর্মি গ্রুপ ভবিষ্যতেও এমন উদ্যোগের পাশে থাকবে, যা দেশের ক্রীড়া সংস্কৃতিকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি করবে।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম বলেন, দেশের স্কোয়াশ খেলোয়াড় সরবরাহের মুল এলাকা কালশী, ভাষানটেক ও রজনীগন্ধার খেলোয়াড়দের অধিকাংশই সুবিধাবঞ্চিত নাজুক আর্থ-সামসজিক পরিবারের সন্তান। তারপরেও স্কুল-কলেজে পড়ুয়া সন্তানদের উল্লেখযোগ্য হারে স্কোয়াশ খেলায় অংশগ্রহণ প্রমান করে যে স্কোয়াশ একটি সম্ভাবনাময় খেলা যা বাংলাদেশে গণমানুষের খেলা হতে পারে। আমি আশা করছি এবারের আয়োজন দেশের স্কোয়াশ খেলোয়াড়দের সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি নতুন প্রজন্মকে এই খেলায় আগ্রহী করে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের স্কোয়াশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১০ জুন ২০২৬

চূড়ান্ত পর্বে গড়াল টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত