সংবাদ

জলবায়ু সুরক্ষায় নোয়াখালীতে ব্যতিক্রমী ম্যারাথন

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:০১ এএম

জলবায়ু সুরক্ষায় নোয়াখালীতে ব্যতিক্রমী ম্যারাথন
পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরিতে রাজপথে শতাধিক মানুষ। ছবি : সংবাদ

‘প্রকৃতির প্রেরণায়, জলবায়ু সুরক্ষায়, টেকসই ভবিষ্যতের প্রত্যয়’- এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ম্যারাথন ‘রান ফর গ্রিন’ বা সবুজের জন্য দৌড়।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৫ টায় নোয়াখালী পৌর শহরের সোনাপুর ডিগ্রি কলেজের সামনে থেকে এ ম্যারাথন শুরু হয়। অংশগ্রহণকারীরা মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের সাড়ে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও (SHBO)-এর উদ্যোগে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) ও একশনএইড বাংলাদেশ এই ম্যারাথনের আয়োজন করে। এতে তরুণ ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী শতাধিক প্রতিযোগী অংশ নেন।

আয়োজক সংগঠনের প্রতিনিধিরা জানান, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ ও প্লাস্টিক বর্জ্যের কারণে মানবজীবন এখন হুমকির মুখে। এসব বিষয়ে জনসচেতনতা তৈরি এবং তরুণদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করাই ছিল এই ম্যারাথনের মূল উদ্দেশ্য।

ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু সরকারের ওপর দায় না চাপিয়ে পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। মানুষ নিজে থেকে সচেতন না হলে কেবল আইন দিয়ে পরিবেশ ধ্বংসকারীদের নিবৃত্ত করা সম্ভব নয়।

প্রতিযোগিতা শেষে সেরা ৩ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ‘রান ফর গ্রিন’ লোগো সংবলিত টি-শার্ট ও মেডেল তুলে দেওয়া হয়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

জলবায়ু সুরক্ষায় নোয়াখালীতে ব্যতিক্রমী ম্যারাথন

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

‘প্রকৃতির প্রেরণায়, জলবায়ু সুরক্ষায়, টেকসই ভবিষ্যতের প্রত্যয়’- এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ম্যারাথন ‘রান ফর গ্রিন’ বা সবুজের জন্য দৌড়।

বৃহস্পতিবার (১১ জুন) ভোর সাড়ে ৫ টায় নোয়াখালী পৌর শহরের সোনাপুর ডিগ্রি কলেজের সামনে থেকে এ ম্যারাথন শুরু হয়। অংশগ্রহণকারীরা মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের সাড়ে ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও (SHBO)-এর উদ্যোগে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) ও একশনএইড বাংলাদেশ এই ম্যারাথনের আয়োজন করে। এতে তরুণ ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী শতাধিক প্রতিযোগী অংশ নেন।

আয়োজক সংগঠনের প্রতিনিধিরা জানান, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ ও প্লাস্টিক বর্জ্যের কারণে মানবজীবন এখন হুমকির মুখে। এসব বিষয়ে জনসচেতনতা তৈরি এবং তরুণদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করাই ছিল এই ম্যারাথনের মূল উদ্দেশ্য।

ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুধু সরকারের ওপর দায় না চাপিয়ে পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। মানুষ নিজে থেকে সচেতন না হলে কেবল আইন দিয়ে পরিবেশ ধ্বংসকারীদের নিবৃত্ত করা সম্ভব নয়।

প্রতিযোগিতা শেষে সেরা ৩ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ‘রান ফর গ্রিন’ লোগো সংবলিত টি-শার্ট ও মেডেল তুলে দেওয়া হয়।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত