সংবাদ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প, মাত্রা ৪.৫

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৮:১৭ এএম

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প, মাত্রা ৪.৫

​ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

​বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক বার্তায় জানানো হয়েছে, রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পটি ছিল ‘মৃদু’ শ্রেণির।

​এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদফতরের ভূকম্পন কেন্দ্র থেকে এই উৎপত্তিস্থলের দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৯০ কিলোমিটার।

​এর আগে, গত ৮ জুনও সারাদেশে ৫ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প ‍অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা জেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও ভূকম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প, মাত্রা ৪.৫

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

​ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

​বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক বার্তায় জানানো হয়েছে, রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পটি ছিল ‘মৃদু’ শ্রেণির।

​এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদফতরের ভূকম্পন কেন্দ্র থেকে এই উৎপত্তিস্থলের দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৯০ কিলোমিটার।

​এর আগে, গত ৮ জুনও সারাদেশে ৫ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প ‍অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা জেলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও ভূকম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত