সংবাদ

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বরাদ্দ বাড়ছে ৯৬ শতাংশ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৩:৩৫ পিএম

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বরাদ্দ বাড়ছে ৯৬ শতাংশ
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আসতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর হবে। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ ঘোষণা দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে তিন অর্থবছর সময় লাগতে পারে। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর মাধ্যমে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্যের বিষয়টি আংশিক হলেও সমাধানের পথে এগোচ্ছে সরকার।

নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জনসেবা খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে। এটি চলতি অর্থবছরের মূল বাজেটের (৭২ হাজার ২৪ কোটি টাকা) তুলনায় ৯৬ শতাংশ বেশি।

পরে চলতি অর্থবছরে এই বরাদ্দ সংশোধন করে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা করা হয়েছিল। সেই হিসাবে এবার বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।

তবে এই বরাদ্দের পুরো অর্থ শুধু সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনে ব্যয় হবে না। বরাদ্দের আওতায় থাকছে: নতুন নিয়োগ বাবদ ব্যয়, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বরাদ্দ বাড়ছে ৯৬ শতাংশ

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আসতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর হবে। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ ঘোষণা দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে তিন অর্থবছর সময় লাগতে পারে। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর মাধ্যমে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্যের বিষয়টি আংশিক হলেও সমাধানের পথে এগোচ্ছে সরকার।

নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে জনসেবা খাতে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে। এটি চলতি অর্থবছরের মূল বাজেটের (৭২ হাজার ২৪ কোটি টাকা) তুলনায় ৯৬ শতাংশ বেশি।

পরে চলতি অর্থবছরে এই বরাদ্দ সংশোধন করে ৮৬ হাজার ৮৬২ কোটি টাকা করা হয়েছিল। সেই হিসাবে এবার বরাদ্দ বাড়ছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা।

তবে এই বরাদ্দের পুরো অর্থ শুধু সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন ও ভাতার পেছনে ব্যয় হবে না। বরাদ্দের আওতায় থাকছে: নতুন নিয়োগ বাবদ ব্যয়, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত