সংবাদ

পলাশবাড়ীতে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১১:৫৭ এএম

 পলাশবাড়ীতে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া
দেশীয় অস্ত্রের মহড়া ও সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ছবি : সংবাদ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ী বাজার সংলগ্ন পান হাটি এলাকায় বৃহস্পতিবার (১১ জুন) সকালে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে এলাকায় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ও প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় প্রভাব বিস্তার ও পূর্বশত্রুতার জেরে সকাল ৮ টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পান হাটি এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। এ সময় উভয় পক্ষের লোকজনকে রামদা, লাঠি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। প্রাণভয়ে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা ছোটাছুটি শুরু করেন। সংঘর্ষের পরপরই বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পলাশবাড়ী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা কোনো পক্ষ মামলা করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পলাশবাড়ীতে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের মহড়া

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত