নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্থানীয় এক যুবদল নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহীদ (৪০) এবং একই এলাকার শাহিন মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। বুধবার (১০ জুন) বিকেলে তিনি নিজ বাসায় কাজ করার সময় শহীদ ও তার সহযোগীরা ঘরে ঢোকেন। এ সময় সন্তানদের ভয়ভীতি দেখিয়ে এবং ওই নারীর মুখ চেপে ধরে পাশের একটি ভবনের নিচতলার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত ও মুখ বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে সন্ধ্যায় তার স্বামী বাসায় ফিরলে তিনি বিষয়টি বিস্তারিত জানান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযানে নামে। শুক্রবার সন্ধ্যার দিকে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
/

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন