ফেনী সদর উপজেলার ভাঙ্গা তাকিয়া এলাকায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায়। দুর্ঘটনার পর গাড়িতে থাকা চালক ও তার সহকারীকে উদ্ধারে এগিয়ে না এসে পানিতে ছড়িয়ে পড়া মাছ ধরতেই বেশি ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১২ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লার ইলিয়াটগঞ্জ থেকে তেলাপিয়া মাছ নিয়ে পিকআপটি চট্টগ্রাম ফিশারি ঘাটের দিকে যাচ্ছিল। পথে ভাঙ্গা তাকিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ড্রাম থেকে বিপুল পরিমাণ তেলাপিয়া মাছ খালের পানিতে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা বালতি, বস্তা ও পলিথিন নিয়ে খালে নেমে মাছ ধরতে শুরু করেন। চালক মোহাম্মদ আল আমিন ও তার সহকারী কোনোমতে নিজেদের চেষ্টায় গাড়ি থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। চালক আক্ষেপ করে বলেন, ‘সড়কের সমস্যার কারণে গাড়িটি উল্টে যায়। আমরা জীবন বাঁচাতে লড়াই করছি, কিন্তু আমাদের সাহায্য না করে সবাই মাছ ধরায় ব্যস্ত ছিল।’
খালের পানিতে মানুষের মাছ ধরার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, মাছগুলো না ধরলে স্রোতে ভেসে যেত, তাই তারা সংগ্রহ করেছেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি উদ্ধার করে। গাড়িটিতে প্রায় ৮৫ থেকে ৯০ হাজার টাকার মাছ ছিল। আইনি প্রক্রিয়া শেষে পিকআপটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাছ লুটের অভিযোগ নাকচ করে তিনি বলেন, খালের পানিতে ছড়িয়ে পড়া মাছগুলোই মূলত মানুষ সংগ্রহ করেছে।
/

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন