সংবাদ

পাতলী খালের পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৪৩ পিএম

পাতলী খালের পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংবাদ

"করবো কাজ, গড়ব দেশ"- এই অঙ্গীকার পূুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়; দেশের ২০ কোটি মানুষ। জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব এবং সেই লক্ষ্যেই বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে খালটির পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে খালপাড়ে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত হাজারো মানুষ তাকে করতালি দিয়ে স্বাগত জানান।

তারেক রহমান বলেন, পাতলী খাল পুনঃখনন শুধু একটি প্রকল্প নয়; এটি কৃষি, সেচ ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের চাবিকাঠি। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, প্রতিটি জেলায় কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ দেওয়া হবে, যার মাধ্যমে তারা সরাসরি নগদ প্রণোদনা পাবেন।

নারী শিক্ষার প্রসার ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি উপবৃত্তি কর্মসূচি আরও বাড়ানো হবে। এ ছাড়া হার্টের রিং ও কিডনি ডায়ালাইসিসের মতো জরুরি চিকিৎসার সরঞ্জামের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে।

বাজেট প্রসঙ্গে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি, বরং ক্ষতিকর পণ্য যেমন মদ ও সিগারেটের ওপর কর বাড়ানো হয়েছে। তিনি আরও মনে করিয়ে দেন, ঐতিহাসিক এই পাতলী খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। প্রায় অর্ধশতাব্দী পর তারই উত্তরসূরি হিসেবে এর পুনঃখনন কাজ শুরু করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পথসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ সরকারের অন্যান্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এর আগে সকালে প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছালে জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দিনব্যাপী সফরে তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৯ জুন ২০২৬

পাতলী খালের পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত