সংবাদ

কুনমিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশের স্বাস্থ্য ও বাণিজ্য খাতে বিনিয়োগ বাড়াবে চীন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:১৪ পিএম

বাংলাদেশের স্বাস্থ্য ও বাণিজ্য খাতে বিনিয়োগ বাড়াবে চীন

বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) চীনে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সাথে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ এবং রোড কানেক্টিভিটি বা সড়ক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে দুই পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। বিশেষ করে বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতে এই বৈঠকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে।

​উক্ত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির এমপি, আখতার হোসেন এমপি, খালেদ মাহমুদ শ্যামল এমপি, সুলতানা জেসমিন এমপি এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

​অন্যদিকে চীনের পক্ষে এই দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান এবং কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক মি. ওয়াং নিং। তার সাথে চীনা প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য মি. ওয়াং শেনজিং, ইউনান প্রদেশের ভাইস গভর্নর মি. লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি চাউইয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. শি জানবিন।

​বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা জানান, ইউনান প্রদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় করতে উভয় পক্ষই একমত হয়েছেন। এর পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও বেগবান করতে ভবিষ্যতে নিয়মিতভাবে প্রতিনিধি দল আদান-প্রদানের বিষয়েও বৈঠকে যৌথ ঐক্যমত প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

বাংলাদেশের স্বাস্থ্য ও বাণিজ্য খাতে বিনিয়োগ বাড়াবে চীন

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত