রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রাইভেট কার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক নামে ২ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা মোড় এলাকার একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদভিক ওই প্রাইভেট কারের আরোহী ছিল বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন- ফরিদপুরের অম্বিকাপুরের জৌতি খেতান (৩২), মহাদেব (২৫), রাজবাড়ীর পাংশার সুয়াদ (৩৭), সেলিনা (৫০) ও ইসলাম মণ্ডল (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ইজিবাইকটির চালকের দাবি, প্রাইভেট কারটি প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং পরে তার ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং দুই যানের ৫ যাত্রী আহত হন।
গুরুতর আহত জৌতি খেতান, মহাদেব ও সেলিনাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জৌতি খেতান জয়পুরহাটে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে গেছেন। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনায় কবলিত যান ২টি জব্দ করা হয়েছে। ১ শিশু নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন