নরসিংদীর শিবপুরে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বাড়ৈগাঁও প্রবাসী মানবিক কল্যাণ ফেডারেশন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন। টুর্নামেন্টের পাশাপাশি স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ-পরবর্তী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পূবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া। তিনি তার বক্তব্যে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক মো. সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক অধ্যাপক হায়াতউল্লাহ প্রধান। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের মানবিক ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকাণ্ড অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।
/

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন