সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ইদ্রিস আলী ও যুগ্ম সম্পাদক রেজাউল ইসলামসহ ১০-১২ জন নেতা-কর্মী কার্যালয়ে ছিলেন। রাত ১০টার দিকে তারা কার্যালয় তালাবদ্ধ করে পাশের একটি মোটরসাইকেল গ্যারেজে গিয়ে বসেন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। নেতা-কর্মীরা দ্রুত সেখানে গিয়ে দেখেন কার্যালয়ের দরজা খোলা এবং ভেতরে এক পাশে আগুন জ্বলছে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণের পর রাতেই কৃষ্ণনগর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে তারা এই ঘটনাকে পরিকল্পিত হামলা দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
/

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন