সংবাদ

মেট্রোর হাইভোল্টেজ ট্র্যাকে বিড়াল আতঙ্ক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম

মেট্রোর হাইভোল্টেজ ট্র্যাকে বিড়াল আতঙ্ক

  • ১৮ মিনিট থমকে ছিল গতিময় ঢাকা

মেট্রোরেলের কড়া নিরাপত্তা আর হাইভোল্টেজ লাইনের নিচে তখন তীব্র আতঙ্ক। চোখের পলকে ট্র্যাকে নেমে এসেছে এক অবুঝ বিড়াল। সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ স্টেশনে ঘটে যাওয়া এই ছোট্ট ঘটনাই মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল চাকা। একটি নিরীহ প্রাণ বাঁচাতে ১৮ মিনিটেরও বেশি সময় বন্ধ রাখতে হয় মেট্রোরেল চলাচল।

নিরাপত্তার চাদরে ঢাকা এবং তীব্র বৈদ্যুতিক সংযোগ থাকা এই ট্র্যাকে কীভাবে বিড়ালটি প্রবেশ করল, তা এখনো এক বড়রহস্য’। কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, "সকাল সাড়ে ১০টার দিকে মেট্রোরেলের শাহবাগ স্টেশনের রেল লাইনে একটি বিড়াল দেখা যায়। এরপর ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোলে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে গিয়ে তৎপরতা চালিয়ে বিড়ালটি উদ্ধার করে।" এই উদ্ধার অভিযানের কারণে প্রায় সময় নষ্ট হলেও রক্ষা পায় বিড়ালটির জীবন।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধের খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মনে নানা প্রশ্ন জাগে। তবে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফেরে। ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয়, "বিড়ালটি স্টেশনের রেল লাইনে আটকা পড়েছে; এমন খবর পাওয়ার পর সকাল সোয়া ১১ টার দিকে ঘটনাস্থলে ছুটে যান। ১২টা মিনিটে বিড়ালটি উদ্ধার করা হয়। উদ্ধার টিমে ফায়ার সার্ভিসের সদস্য ছিল।"

কার গাফিলতিতে বিড়ালটি ট্র্যাকে ঢুকল তা জানা না গেলেও, শত ব্যস্ততার মাঝেও একটি অবুঝ প্রাণকে জীবিত উদ্ধার করার এই মানবিক নজির ঢাকাবাসীর মন ছুঁয়ে গেছে। বিড়ালটি উদ্ধারের পরপরই আবার চেনা ছন্দে ফেরে মেট্রোরেল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

মেট্রোর হাইভোল্টেজ ট্র্যাকে বিড়াল আতঙ্ক

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত