দেশের ৬৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকের পাওনা পরিশোধ এবং উৎসব ভাতা শতভাগ করাসহ শিক্ষা খাতের বিভিন্ন জটিলতা নিরসনে বড় উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, থোক বরাদ্দ পাওয়া গেছে এবং আগামী জুলাই মাস থেকেই শিক্ষকদের এই পাওনা দেওয়া শুরু হবে।
গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চার তলাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া পাওনা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের ৬৫ হাজার শিক্ষক অবসর সুবিধার টাকা পাননি। আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি, যার আওতায় ন্যূনতম থেকে এক লাখ টাকা করে এই বছরের জুলাই মাসেই দেওয়া শুরু করব।” তিনি দৃঢ়তার সাথে আশ্বাস দিয়ে বলেন, শিক্ষকদের সব পাওনা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। প্রাপ্ত থোক বরাদ্দ দিয়েই এই যাত্রা শুরু হচ্ছে।
শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে ড. মিলন বলেন, “বর্তমানে শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ রয়েছে, সেটাকে শতভাগ করার জন্য আমাদের প্রস্তাব রয়েছে।” তিনি আরও জানান যে, ইতোমধ্যে ১০ শতাংশ বৃদ্ধির ব্যাপারে চাওয়া হয়েছিল, যা আগামী দিনে শুরু হবে। বাজেট পাস হওয়ার পর শিক্ষকেরা ক্রমান্বয়ে শতভাগ উৎসব ভাতা পাবেন।
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের তীব্র সংকটের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “৩২ হাজার ৫০০ হেডমাস্টার (প্রধান শিক্ষক) নিয়োগের বিষয়টি আদালতে স্থগিত রয়েছে। মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা কাজ শুরু করেছি।”
তিনি আরও জানান, বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে সর্বমোট ৮৩ হাজার ৫০০টি মামলা রয়েছে। এই আইনি জটিলতার কারণে অনেক ক্ষেত্রেই সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তবে এই বিশাল মামলা জট কাটাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন