সংবাদ

বিশ্বকাপের আমেজে বাড়িতে বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় মাকুদা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম

বিশ্বকাপের আমেজে বাড়িতে বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় মাকুদা

ফুটবল বিশ্বকাপ এলেই ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এক ভিন্ন উন্মাদনা। এই সময়ে প্রিয় দলের পাশাপাশি সেই দেশের সংস্কৃতি ও খাবার নিয়েও আগ্রহ বেড়ে যায় অনেকের মধ্যে। সেই আগ্রহকে কাজে লাগিয়ে এবার তৈরি করতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার মাকুদা।

আলু দিয়ে তৈরি এই মুখরোচক খাবারটি মরক্কোতে যেমন রাস্তার খাবার হিসেবে পরিচিত, তেমনি ঘরোয়া আয়োজনেও সমানভাবে প্রিয়। বাইরে মচমচে আর ভেতরে নরম এই খাবার সব বয়সের মানুষের কাছেই আকর্ষণীয়। চাইলে সহজেই বাড়িতে তৈরি করা সম্ভব।

সকালের নাস্তা, বিকেলের হালকা খাবার বা অতিথি আপ্যায়ন — সব জায়গায়ই এটি দারুণভাবে মিলে যায়। হাতের কাছের কিছু সাধারণ উপকরণ ও সামান্য খরচেই তৈরি করা যায় এই সুস্বাদু খাবার। বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে যুক্ত করতে পারেন মরক্কান স্বাদের নতুন এক অনুভূতি।

প্রয়োজনীয় উপকরণ

  • সেদ্ধ আলু ২ কাপ
  • ডিম ১টি
  • রসুন কুচি ১ চা চামচ
  • পেঁয়াজ কুচি ১ চা চামচ
  • ধনেপাতা কুচি পরিমাণমতো
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
  • লবণ স্বাদমতো
  • ব্রেডক্রাম্বস ২-৩ টেবিল চামচ
  • ময়দা আধা কাপ
  • তেল পরিমাণমতো

তৈরির পদ্ধতি

প্রথমে সেদ্ধ আলু একটি বড় পাত্রে নিয়ে ভালোভাবে মেখে নিন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ, লবণ এবং ব্রেডক্রাম্বস মিশিয়ে নিন।

এবার একটি ডিম ফেটিয়ে এই মিশ্রণে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন, যাতে সব উপকরণ একসঙ্গে আটকে থাকে। হাতে অল্প তেল মাখিয়ে মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল ও চ্যাপ্টা করে টিক্কির আকার দিন।

প্রতিটি টিক্কি হালকাভাবে ময়দায় গড়িয়ে নিন, যাতে ভাজার পর বাইরের অংশ আরও মচমচে হয়। এরপর কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে টিক্কিগুলো দিয়ে দুই পাশ সোনালি ও মচমচে না হওয়া পর্যন্ত ভেজে নিন।

ভাজা শেষে অতিরিক্ত তেল ঝরিয়ে কিচেন টিস্যুর ওপর রাখুন। সস বা মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার মাকুদা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৪ জুন ২০২৬

বিশ্বকাপের আমেজে বাড়িতে বানিয়ে নিন মরক্কোর জনপ্রিয় মাকুদা

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত