সংবাদ

বিলীন হওয়ার পথে চুনারুঘাটের পরিচিতি ফলক

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:১৩ এএম

বিলীন হওয়ার পথে চুনারুঘাটের পরিচিতি ফলক
ভাঙনের মুখে চুনারুঘাটের জনপ্রিয় ‘বিউটিফুল চুনারুঘাট’ নামফলক। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অত্যন্ত জনপ্রিয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত পর্যটন কেন্দ্র রামগঙ্গা (চন্ডিছড়া চা বাগান) এখন অস্তিত্ব সংকটে। লাগাতার বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট ভাঙনে পর্যটন কেন্দ্রটির মূল আকর্ষণ ‘বিউটিফুল চুনারুঘাট’ নামফলক ও যাত্রী ছাউনিটি বিলীন হওয়ার উপক্রম হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভাঙন এখন এতটাই তীব্র যে, আর মাত্র ৭ হাত জায়গা ধসে গেলেই দৃষ্টিনন্দন নামফলকটি এবং একমাত্র যাত্রী ছাউনিটি নদীগর্ভে বা গভীর খাদে হারিয়ে যাবে। টানা বৃষ্টির ফলে এলাকাটি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বর্তমান পরিস্থিতিতে যেকোনো সময় এই স্থাপনাগুলো ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

পর্যটনপ্রেমীদের কাছে ‘বিউটিফুল চুনারুঘাট’ নামফলকটি চুনারুঘাটের নতুন পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শত শত পর্যটক এখানে এসে ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা চুনারুঘাটের পর্যটন সম্ভাবনাকে সমৃদ্ধ করেছে। স্থানীয়রা বলছেন, এই স্থাপনাটি রক্ষা করা না গেলে এলাকার পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

রামগঙ্গার ভাঙন রোধে এবং পর্যটন কেন্দ্রটি রক্ষায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জরুরি ভিত্তিতে সেখানে বাঁধ নির্মাণ বা টেকসই সংস্কার কাজ শুরু করা হোক।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত আছি। ভাঙনকবলিত এলাকাটি রক্ষায় অচিরেই কাজ শুরু করা হবে।”

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

বিলীন হওয়ার পথে চুনারুঘাটের পরিচিতি ফলক

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত