সংবাদ

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর
ছবি : সংগৃহীত

তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন সার্জিও গোর।

শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সফরের শেষ দিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠকের কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন সার্জিও গোর।

শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সফরের শেষ দিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠকের কথা রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত