সংবাদ

সাতক্ষীরায় আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:৪৭ এএম

সাতক্ষীরায় আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি
সাতক্ষীরা শহরকে বর্জ্যমুক্ত করার দাবিতে মানববন্ধন। ছবি : সংবাদ

সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে সাতক্ষীরাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন’, ‘দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’ ও ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’- এমন নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বক্তারা বলেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিক সেবার মান নিয়ে জনমনে চরম অসন্তোষ রয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় ময়লা-আবর্জনা ভেসে ওঠে, যা জনদুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে।

বক্তারা আরও সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে সাতক্ষীরা শহর অচিরেই বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তারা অবিলম্বে শহরে আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানান।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, আইনজীবী বিপ্লব হোসেন, বারসিকের কর্মকর্তা গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম প্রমুখ।

শেষে বক্তারা পরিচ্ছন্ন শহর গড়তে প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

সাতক্ষীরায় আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত