ফুটবল উন্মাদনায় কাঁপছে ঝিনাইদহ। প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে মঙ্গলবার শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন কয়েক শ সমর্থক। এতে পুরো শহর আকাশী-নীল আর সাদা রঙের আবহে ছেয়ে যায়।
বেলা সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে ‘আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহ’-এর উদ্যোগে এই শোভাযাত্রা বের করা হয়। এতে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী সমর্থকেরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকার পাশাপাশি ছিল রঙিন বেলুন। বিশ্বকাপের থিম সংগীতের তালে নেচে-গেয়ে ফুটবল উল্লাসে মেতে ওঠেন তারা।
শোভাযাত্রার আগে শহিদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উপদেষ্টা ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম রায়হান, শাহীনুর রহমান লিটন, আহসান জিকু, শাহজাহান নবীন, সামিউল পারভেজ সামি ও সুলতান আল এনাম প্রমুখ।
ফ্যান ক্লাবের সদস্য শাহীনুর রহমান লিটন বলেন, ‘প্রাণের উচ্ছ্বাসে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমাদের বিশ্বাস, আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হবে। আমরা চাই বাংলাদেশও একদিন বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিক। তবে হার-জিত যাই হোক, দিনশেষে ফুটবলেরই জয় হোক।’
শোভাযাত্রা চলাকালে শহরের বিভিন্ন মহল্লা থেকে ছোট ছোট মিছিল এসে মূল র্যালিতে যোগ দেয়। এতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
/

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন