পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় স্বরূপকাঠি ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় রাজনৈতিক নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এ সময় সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে মঙ্গলবার ভোরে ওয়াহিদুজ্জামানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স স্বরূপকাঠিতে পৌঁছালে একনজর দেখতে ভিড় করেন সাধারণ মানুষ।
জানাজায় অংশ নেওয়া নেতারা বলেন, ওয়াহিদুজ্জামান ছিলেন একজন জননন্দিত ও সর্বজনস্বীকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে নেছারাবাদ উপজেলা বিএনপি একজন অভিভাবককে হারাল।
জানাজায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন দুলাল, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্যসচিব মো. সাইদুল ইসলাম কিসমতসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় ভারতের দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান ওয়াহিদ মারা যান। তিনি উপজেলার কৌরিখাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
/

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন