সংবাদ

তাহিরপুরে চড়ক পূজা দেখতে মানুষের ঢল

জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ
জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:২৬ পিএম

তাহিরপুরে চড়ক পূজা দেখতে মানুষের ঢল
সুনামগঞ্জের তাহিরপুরে প্রথমবারের মতো আয়োজিত ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল। ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুরে প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ও রোমাঞ্চকর চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলার খলাহাটি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সদর এলাকার খেলার মাঠে এ পূজার আয়োজন করা হয়। প্রাচীন এ লোকজ উৎসব দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে।

দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে দীর্ঘকাল ধরে এ পূজা উদযাপিত হয়ে আসছে। তবে তাহিরপুরের এই এলাকায় এ ধরনের বড় পরিসরে আয়োজন এবারই প্রথম।

পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহমুদুল হাসান।

আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সজল বর্মন, মিহির রঞ্জন, রতন গাঙ্গুলী ও সত্যব্রত প্রমুখ।

আয়োজকেরা জানান, চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি কষ্টসাধ্য ও সাহসী উপাসনা পদ্ধতি। এটি মূলত প্রকৃতির মঙ্গলকামনায় পালন করা হয়। প্রথমবারের মতো এমন আয়োজনে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৫ জুন ২০২৬

তাহিরপুরে চড়ক পূজা দেখতে মানুষের ঢল

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুরে প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ও রোমাঞ্চকর চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলার খলাহাটি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সদর এলাকার খেলার মাঠে এ পূজার আয়োজন করা হয়। প্রাচীন এ লোকজ উৎসব দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে।

দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে দীর্ঘকাল ধরে এ পূজা উদযাপিত হয়ে আসছে। তবে তাহিরপুরের এই এলাকায় এ ধরনের বড় পরিসরে আয়োজন এবারই প্রথম।

পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহমুদুল হাসান।

আয়োজক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সজল বর্মন, মিহির রঞ্জন, রতন গাঙ্গুলী ও সত্যব্রত প্রমুখ।

আয়োজকেরা জানান, চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি কষ্টসাধ্য ও সাহসী উপাসনা পদ্ধতি। এটি মূলত প্রকৃতির মঙ্গলকামনায় পালন করা হয়। প্রথমবারের মতো এমন আয়োজনে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত