সংবাদ

চট্টগ্রাম বিমানবন্দরে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:২৬ এএম

চট্টগ্রাম বিমানবন্দরে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৩ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৩টি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ২টি বহির্গমণ ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি আগমন ও ১টি বহির্গমণ ফ্লাইট বাতিল করা হয়।

তবে এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৫টি বহির্গমণ ফ্লাইট সচল ছিল। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অস্থিরতার মধ্যে সোমবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৩ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৩টি আগমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ২টি বহির্গমণ ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার ১টি আগমন ও ১টি বহির্গমণ ফ্লাইট বাতিল করা হয়।

তবে এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৫টি বহির্গমণ ফ্লাইট সচল ছিল। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অস্থিরতার মধ্যে সোমবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত