সংবাদ

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৮ মে ২০২৬, ০৫:১৮ পিএম

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত
দুর্ঘটনাস্থলে ভিড় করেছেন উৎসুক জনতা। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ কিশোর নিহত হয়েছে। শুক্রবার (০৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার তিল্লীর চর এলাকার মো. আলম (১৬) ও কালু মিয়া (১৬)। এ ঘটনায় সোনা মিয়া (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দড়গ্রাম থেকে মানিকগঞ্জগামী কংক্রিট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত কালু ও সোনা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কালুর মৃত্যু হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে আরও একজন মারা গেছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৮ মে ২০২৬

সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ কিশোর নিহত

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ কিশোর নিহত হয়েছে। শুক্রবার (০৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার তিল্লীর চর এলাকার মো. আলম (১৬) ও কালু মিয়া (১৬)। এ ঘটনায় সোনা মিয়া (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দড়গ্রাম থেকে মানিকগঞ্জগামী কংক্রিট বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত কালু ও সোনা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কালুর মৃত্যু হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও পরে হাসপাতালে আরও একজন মারা গেছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত