বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার
(১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে, নির্ধারিত তারিখে
আদালতে হাজির না হওয়ায় গতকাল বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর
রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিলেন।
মামলার নথি
অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতি সংক্রান্ত
একটি মামলায় আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা
দিতে বলা হয়েছিল।
এই লক্ষ্যে
গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের প্রতি সমন জারি করেন, যা
পরবর্তীতে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ নিশ্চিত করে।
আদালতের জারি
করা সমনে অভিযুক্তদের গত ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি
জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত দিনে আহমেদ জোবায়ের বা অন্য কোনো
অভিযুক্ত আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন