সংবাদ

একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

এখন থেকে দেশের সব পাবলিক পরীক্ষায় সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না- মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইনাল খেলার উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে বড় হবে এবং শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

এখন থেকে দেশের সব পাবলিক পরীক্ষায় সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না- মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইনাল খেলার উদ্বোধন করবেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষার্থীরা আনন্দময় শিক্ষার মধ্য দিয়ে বড় হবে এবং শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে সরকার অনেক কার্যক্রম হাতে নিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত