গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। টানা চারদিন ধরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার।
পরিবার জানায়, তাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় গত রোববার (১৪ জুন)। প্রেশার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন।
মেরী মনোয়ার বলেন, ‘উনি নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গত চারদিন ধরে আইসিইউতে রয়েছেন।’
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুস্তাফা মনোয়ার। তখন লাইফ সাপোর্টে চিকিৎসা নিতে হয়েছিল তাকে। পরে ভারতের দিল্লিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন।
সেই অসুস্থতার প্রায় দুই বছর পর আবারও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী শিল্পী।
মুস্তাফা মনোয়ার ১৯৩৫ সালে মাগুরায় জন্মগ্রহণ করেন। কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ১৯৫৯ সালে পাস করেন।
কর্মজীবনে তিনি বিটিভি, শিল্পকলা একাডেমি ও এফডিসির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে পাপেট শিল্পের বিকাশে তার অনন্য অবদান রয়েছে।
সাফ গেমসের মিশুক ও শহীদ মিনারের লাল সূর্যের প্রতিরূপ স্থাপনসহ শিল্পের নানা ক্ষেত্রে সৃজনশীল ভূমিকা রেখেছেন।
১৯৭১ সালের ‘সংগ্রাম সংগ্রাম’ গানের নির্দেশনা এবং বিটিভির ‘নতুন কুঁড়ি’ ও ‘রক্তকরবী' নাটক তার উল্লেখযোগ্য সৃষ্টি। শিল্পকলায় অবদানের জন্য ২০০৪ সালে একুশে পদক এবং ২০১৯ সালে সুলতান স্বর্ণ পদকে ভূষিত হন তিনি।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন