বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে প্রশিক্ষণের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান জানান, অফিসার ক্যাডেটদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। পরে তিনি ভাটিয়ারিতে এই ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এছাড়া বিএমএ পার্ক, সিএমএইচসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এ বছর দীর্ঘমেয়াদি কোর্স শেষে সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন ১৯১ জন ক্যাডেট। এর মধ্যে ফিলিস্তিন, তানজানিয়াসহ চারটি দেশের ৭ জন বিদেশি ক্যাডেট রয়েছেন। কমিশনপ্রাপ্ত ১৮৪ জন বাংলাদেশির মধ্যে ১৬৬ জন পুরুষ ও ১৮ জন নারী।
প্যারেড শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পদক তুলে দেন সেনাপ্রধান। পরে নবীন ক্যাডেটদের শপথ পাঠ করানো হয়। অভিভাবকরা তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন। সেজন্য আধুনিকায়নের পাশাপাশি প্রশিক্ষণের মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন