গণিত, বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মহাকাশবিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাজধানীর ফরিদাবাদে অবস্থিত বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত ক্লাবের উদ্যোগে গত ১৩ জুন আয়োজিত এ কর্মশালায় প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।
দিনব্যাপী আয়োজনে গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি, কৃত্রিম বুদ্ধিমত্তার গাণিতিক ভিত্তি, রাতের আকাশে তারা চেনা এবং প্রকৃতিতে বিভিন্ন বৃক্ষ শনাক্ত করার মতো বিষয় নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা, অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করা এবং আধুনিক প্রযুক্তি ও মহাকাশবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
কর্মশালার উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র রায় বলেন, পাঠ্যবইয়ের গন্ডির বাইরে বিজ্ঞান ও গণিতের চর্চা শিক্ষার্থীদের বিশ্বকে নতুনভাবে জানতে সাহায্য করে।
বিজ্ঞান ও গণিত ক্লাবের সভাপতি মমতাজ বেগম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও অনুসন্ধিৎসু মনকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর জাহিদ হোসাইন খান। তিনি সহজ ভাষায় গণিতের বিভিন্ন ধারণা তুলে ধরার পাশাপাশি এআই প্রযুক্তির পেছনে গণিতের ভূমিকা ব্যাখ্যা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদ হোসাইন খান বলেন, গণিত মুখস্থ করার বিষয় নয়, এটি চিন্তার একটি ভাষা। যৌক্তিক চিন্তাশক্তি গড়ে তুলতে গণিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভিত্তিও গণিত। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের গণিত, এআই ও মহাকাশবিজ্ঞানে দক্ষ হতে হবে।
আলোচনার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের রাতের আকাশে নক্ষত্র চেনার কৌশল এবং বিভিন্ন গাছপালা শনাক্ত করার ব্যবহারিক ধারণা দেন। বিষয়গুলো শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
কর্মশালা শেষে ভালো প্রশ্ন ও সক্রিয় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের সুডোকু, গণিতের ধাঁধা এবং রুবিকস কিউব বিষয়ক বই উপহার দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন