সংবাদ

২৬ মার্চ প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:৪৫ পিএম

 ২৬ মার্চ প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনে আগামী ২৬ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ৯টায় এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন।

এবারের আয়োজনটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্যারেড স্কয়ারে প্রবেশের জন্য নির্দিষ্ট কিছু গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। দর্শনার্থীরা নিচের গেটগুলো দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন: গেট নম্বর: ২, ৩, ৪, ১০ এবং ১১।

কুচকাওয়াজের পাশাপাশি আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ‘ফ্লাই পাস্ট’ অনুষ্ঠিত হবে, যা দিবসটির গুরুত্ব ও আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে এই রাষ্ট্রীয় আয়োজনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৯ মে ২০২৬

২৬ মার্চ প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

featured Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপনে আগামী ২৬ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ৯টায় এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন।

এবারের আয়োজনটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্যারেড স্কয়ারে প্রবেশের জন্য নির্দিষ্ট কিছু গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। দর্শনার্থীরা নিচের গেটগুলো দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন: গেট নম্বর: ২, ৩, ৪, ১০ এবং ১১।

কুচকাওয়াজের পাশাপাশি আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ‘ফ্লাই পাস্ট’ অনুষ্ঠিত হবে, যা দিবসটির গুরুত্ব ও আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে এই রাষ্ট্রীয় আয়োজনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত