সংবাদ

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, ব্যক্তিগত জীবনে এসেছে আরও এক সুখবর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:১৩ পিএম

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, ব্যক্তিগত জীবনে এসেছে আরও এক সুখবর

চলতি ফিফা বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ইনজুরির কারণে তাকে প্রাথমিক একাদশের বাইরে থাকতে হলেও, দীর্ঘ পুনর্বাসনের পর অবশেষে আজ সতীর্থদের সঙ্গে প্রথমবারের মতো মূল অনুশীলনে অংশ নিয়েছেন তিনি। এই খবরে স্বস্তি ফিরেছে ব্রাজিল ভক্তদের মধ্যে।

 এরই মধ্যে আরও একটি ইতিবাচক খবর সামনে এসেছে—নেইমার এবার পঞ্চমবারের মতো বাবা হতে চলেছেন। তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে জানিয়েছেন, তাঁদের ঘরে আসছে নতুন সদস্য।

 এটি তাঁদের তৃতীয় সন্তান। এর আগে তাঁদের কোলজুড়ে এসেছে দুই বছর বয়সী ম্যাভি এবং ১১ মাস বয়সী মেল—দুই কন্যাসন্তান। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও ফুটবলপ্রেমীরা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

 নেইমারের আগে থেকেও আরও দুই সন্তান রয়েছে। ব্রুনার সন্তান দুটি ছাড়াও আমান্দা কিমবার্লির গর্ভে জন্ম নেওয়া ‘হেলেনা’ নামে এক কন্যা এবং তার তকালীন বান্ধবী কার্লোস দান্তাসের গর্ভে জন্ম নেওয়া ১৪ বছর বয়সী ‘লুকা’ নামে এক পুত্রসন্তান রয়েছে। সব মিলিয়ে তিনি এখন পাঁচ সন্তানের পিতা হতে চলেছেন।

 অনাগত এই সন্তান নিয়ে নেইমার নিজেও রসিকতা করতে ছাড়েননি। সম্প্রতি এক ইউটিউব ইন্টারভিউতে তিনি আভাস দেন, এবারও তাঁদের ঘরে মেয়ে আসতে পারে। হাস্যরস করে বলেন, “ঘরেই মেয়েদের একটি ব্যান্ড দল গঠন করে ফেলব, নাম দেব ‘স্পাইস গার্লস’।”

 ব্যক্তিগত এই সুখবরের মধ্যেই ভক্তরা আশা করছেন, মাঠের চাপ কাটিয়ে নেইমার মানসিক শক্তি ফিরে পাবেন এবং দলকে আরও জোরালোভাবে এগিয়ে নেবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, ব্যক্তিগত জীবনে এসেছে আরও এক সুখবর

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

চলতি ফিফা বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ইনজুরির কারণে তাকে প্রাথমিক একাদশের বাইরে থাকতে হলেও, দীর্ঘ পুনর্বাসনের পর অবশেষে আজ সতীর্থদের সঙ্গে প্রথমবারের মতো মূল অনুশীলনে অংশ নিয়েছেন তিনি। এই খবরে স্বস্তি ফিরেছে ব্রাজিল ভক্তদের মধ্যে।

 এরই মধ্যে আরও একটি ইতিবাচক খবর সামনে এসেছে—নেইমার এবার পঞ্চমবারের মতো বাবা হতে চলেছেন। তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে জানিয়েছেন, তাঁদের ঘরে আসছে নতুন সদস্য।

 এটি তাঁদের তৃতীয় সন্তান। এর আগে তাঁদের কোলজুড়ে এসেছে দুই বছর বয়সী ম্যাভি এবং ১১ মাস বয়সী মেল—দুই কন্যাসন্তান। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও ফুটবলপ্রেমীরা দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

 নেইমারের আগে থেকেও আরও দুই সন্তান রয়েছে। ব্রুনার সন্তান দুটি ছাড়াও আমান্দা কিমবার্লির গর্ভে জন্ম নেওয়া ‘হেলেনা’ নামে এক কন্যা এবং তার তকালীন বান্ধবী কার্লোস দান্তাসের গর্ভে জন্ম নেওয়া ১৪ বছর বয়সী ‘লুকা’ নামে এক পুত্রসন্তান রয়েছে। সব মিলিয়ে তিনি এখন পাঁচ সন্তানের পিতা হতে চলেছেন।

 অনাগত এই সন্তান নিয়ে নেইমার নিজেও রসিকতা করতে ছাড়েননি। সম্প্রতি এক ইউটিউব ইন্টারভিউতে তিনি আভাস দেন, এবারও তাঁদের ঘরে মেয়ে আসতে পারে। হাস্যরস করে বলেন, “ঘরেই মেয়েদের একটি ব্যান্ড দল গঠন করে ফেলব, নাম দেব ‘স্পাইস গার্লস’।”

 ব্যক্তিগত এই সুখবরের মধ্যেই ভক্তরা আশা করছেন, মাঠের চাপ কাটিয়ে নেইমার মানসিক শক্তি ফিরে পাবেন এবং দলকে আরও জোরালোভাবে এগিয়ে নেবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত