সংবাদ

"আমি তো মেসিকে ব্রাজিল দলে নেওয়ার কথা ভাবছিলাম!"

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৩২ পিএম

"আমি তো মেসিকে ব্রাজিল দলে নেওয়ার কথা ভাবছিলাম!"

ব্রাজিল জাতীয় ফুটবল দলে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নেওয়ার কথা ভেবেছেন বলে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

বুধবার (১৭ জুন) বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “আমি তো ব্রাজিলের হয়ে খেলার জন্য মেসিকে চুক্তিবদ্ধ করার কথাই ভাবছিলাম।”

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচে দলের কিছু দুর্বলতা চোখে পড়লেও লুলা বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি। তিনি মরক্কোকে গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের বিপক্ষে ড্র করা বড় কোনো হতাশার বিষয় নয়।

ব্রাজিলের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে লুলা আরও বলেন, “যখনই ব্রাজিলকে নিয়ে বেশি সন্দেহ করা হয়, তখনই দলটি বিশ্বকাপ জিতে। এবার কী হয়, সেটাই দেখার বিষয়।”

গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।

এদিকে, দলের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড নেইমারের অনুশীলনে ফেরা। দীর্ঘদিনের চোট ও অনিয়মিত ফর্মের পরও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে। সম্প্রতি অনুশীলনে ফিরে সাংবাদিকদের উদ্দেশে মজা করে তিনি বলেন, “তোমরা কি আমাকে মিস করেছ?”

তবে চলতি টুর্নামেন্টে নেইমার কবে মাঠে নামবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

"আমি তো মেসিকে ব্রাজিল দলে নেওয়ার কথা ভাবছিলাম!"

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ব্রাজিল জাতীয় ফুটবল দলে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নেওয়ার কথা ভেবেছেন বলে রসিকতা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

বুধবার (১৭ জুন) বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “আমি তো ব্রাজিলের হয়ে খেলার জন্য মেসিকে চুক্তিবদ্ধ করার কথাই ভাবছিলাম।”

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচে দলের কিছু দুর্বলতা চোখে পড়লেও লুলা বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে চাননি। তিনি মরক্কোকে গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, তাদের বিপক্ষে ড্র করা বড় কোনো হতাশার বিষয় নয়।

ব্রাজিলের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে লুলা আরও বলেন, “যখনই ব্রাজিলকে নিয়ে বেশি সন্দেহ করা হয়, তখনই দলটি বিশ্বকাপ জিতে। এবার কী হয়, সেটাই দেখার বিষয়।”

গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল।

এদিকে, দলের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড নেইমারের অনুশীলনে ফেরা। দীর্ঘদিনের চোট ও অনিয়মিত ফর্মের পরও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে। সম্প্রতি অনুশীলনে ফিরে সাংবাদিকদের উদ্দেশে মজা করে তিনি বলেন, “তোমরা কি আমাকে মিস করেছ?”

তবে চলতি টুর্নামেন্টে নেইমার কবে মাঠে নামবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত