সংবাদ

পর্দা-ওভেন: পার্থর বক্তব্যকে ‘বাড়াবাড়ি’ বললেন স্পিকার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

পর্দা-ওভেন: পার্থর বক্তব্যকে ‘বাড়াবাড়ি’ বললেন স্পিকার
আন্দালিভ রহমান পার্থ ও শফিকুর রহমান

সংসদ সদস্যদের (এমপি) জন্য সরকার যে ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে সেখানে ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও পর্দা দেওয়ার দাবি নিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে ফের আলোচনা হয়েছে। বিষয়টি তুলে সংসদ সদস্য আন্দালিভ রহমানের বক্তব্যের পর প্রথমে স্পিকার এরপর বিরোধী দলীয় নেতাও কথা বলেন।

জামায়াতে ইসলামীর এমপি মু. মিজানুর রহমান বুধবার (১৭ জুন) প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এমপিদের আবাসিক ফ্ল্যাটে পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার দাবি তুলে ধরেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে (অনির্ধরিত আলোচনা) বক্তব্যে বিষয়টি সামনে আনেন ভোলা-১ আসনের এমপি আন্দালিভ রহমান পার্থ। জামায়াত এমপি মিজানুরের প্রস্তাব বৃহত্তর অর্থে সংসদের ভাবমূর্তিকে প্রভাবিত করেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিভ।

তিনি সংসদে বলেন, “আগামীতে ওনার (মিজানুর রহমান) যদি পর্দা-মাইক্রোওভেন লাগে, তাহলে আমি আমার তরফ থেকে দিতে চাই।”

এমপি পার্থর উদ্দেশ্যে এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিষয়টি পয়েন্ট অব অর্ডারের মধ্যে পড়ে না। যেভাবে আপনি (পার্থ) একজন সদস্যকে অফার করেছেন, তাকে দেবেন; এটাও তার জন্য অসম্মানজনক হতে পারে। উনি (মিজানুর) নিজের জন্য চাননি, যেসব সংসদ সদস্য সরকারি বাড়িতে বসবাস করেন, তাদের জন্য চেয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই।”

আন্দালিভ রহমান পার্থের বক্তব্যের পরে এদিন পয়েন্ট অব অর্ডারে (অনির্ধারিত আলোচনা) দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, “ওনার (পার্থ) কাছে চেয়েছে নাকি?”

জামায়াত এমপি যা বলেছিলেন

বুধবার (১৭ জুন) চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত বিরোধী দলের এমপি মু. মিজানুর রহমান বলেন, “আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও জাতীয় সংসদে পাস হয়েছে। কিন্তু সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা-দরজার পর্দাটি এখনো পর্যন্ত ঝোলানো হয়নি। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার (স্পিকার) মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।”

পার্থর প্রতিক্রিয়া

জামায়াতে ইসলামীর এ এমপির বক্তব্য নিয়ে বৃহস্পতিবার সংসদে আন্দালিভ রহমান পার্থ বলেন, “অনেক কষ্টের পরে আমরা এ সংসদ পেয়েছি। এখানে স্বৈরাচারের দোসর বা ফ্যাসিস্টদের কেউ নেই। গত সংসদ শুধু সংসদীয় গণতন্ত্রকে হত্যা করেনি, সংসদের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে। আমরা দেখেছি এখানে মমতাজ থেকে শুরু করে গান হয়েছে, অন্য কিছু হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সরাসরি ওই দিকে না গেলেও কিছু জায়গায় আমরা ওই দিকে চলে যাচ্ছি।”

জামায়াত এমপি মিজানুর রহমানের ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন নিয়ে বক্তব্যের পর বিভিন্নজনের কাছ থেকে ফোন পাওয়ার কথা তুলে ধরে আন্দালিভ রহমান পার্থ বলেন, “গণমাধ্যমে প্রতিবেদন লেখা হয়েছে জামায়াত এমপি ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, পর্দা চেয়েছে। এটা আমাকে অনেক লজ্জা দেয়। আমি মনে করি সংসদকে অনেক লজ্জা দেয়। সংসদ সদস্য এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবেন, সেখানে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে ওয়াশিং মেশিন পেল, না মাইক্রোওভেন পেল, না পর্দা পেল তা নিয়ে কথা বলছে।”

পার্থ বলেন, “আমি খুব সিরিয়াসলি বলছি, তারপরও যদি আমার ভাই, যেহেতু মন্তব্য করেছেন উনি চান, আমি ওনাকে বিব্রত না করে আগামীতে ওনার যদি পর্দা, মাইক্রোওভেন লাগে, তাহলে আমি আমার তরফ থেকে দিতে চাই।”

প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা কিনে দেওয়ার অনুরোধ করে পার্থ আরো বলেন, “ওনার সংসারটা আমরা গুছিয়ে দিতে পারতাম, তারপরও আমাদের সংসদকে উনি বিব্রত না করেন।”

তর্ক-বিতর্ক চাই না

পার্থের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “সংসদ সদস্য (মিজানুর রহমান) বাজেট সেশনের ওপর বক্তব্য দিতে গিয়ে বলেছেন। বাজেট সেশন এমন একটি সেশন সেখানে অনেক বিষয়ে বক্তব্য রাখা যায়। একজন সদস্য তার সুবিধা-অসুবিধার কথা বলেছেন। আমি মনে করি এটা সংসদে না বললেও হত। কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেন নাই।”

সংসদ সচিবালয়ের হাউজ কমিটির মাধ্যমে সংসদ সদস্যদের আবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখভাল করা হয় জানিয়ে স্পিকার বলেন, “এ ধরনের বিষয় সেখানে জানানো যেত। তিনি (মিজানুর রহমান) তার নিজের জন্য চাননি, সব সংসদ সদস্যের জন্যই, যারা সংসদের দেওয়া ভবনে বসবাস করেন, তাদের সম্পর্কে বলেছেন। বিষয়টি নিয়ে অতিরিক্ত বিতর্ক করলে বাইরে নেতিবাচক বার্তা যেতে পারে। এটা তো তাদের (এমপিদের) প্রাপ্য হতে পারে। এমন কোনো বড় জিনিস নয়। সামান্য জিনিস নিয়ে তর্ক-বিতর্ক চাই না।”

বিরোধীদলীয় নেতার আপত্তি

আন্দালিভ রহমান পার্থের বক্তব্যের পরে ‘পয়েন্ট অব অর্ডারে (অনির্ধারিত আলোচনা) দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও বিষয়টি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, “একজন সদস্য সবার জন্য চেয়েছেন। আপনি (স্পিকার) ঠিকই বলেছেন, এটা সংসদে না বলে কমিটিতে বললেই হত।”

বিজেপি চেয়ারম্যান পার্থের বক্তব্যের সমালোচনা করে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “তিনি (পার্থ) এটাকে সূত্র ধরে গাড়ি-বাড়িসহ সব নিয়ে আসলেন। উনি তো বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, নিজে থেকে অফারও দিয়ে দিলেন, সব দিয়ে দেবেন। ওনার কাছে চেয়েছে নাকি? আমাদের মানসিকতা এমন হওয়া উচিত, এখানে দাঁড়িয়ে কারো সম্মানে আঘাত করব না। আশা করি সবাই এ বিষয়ে যত্নশীল হব।”

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পর্দা-ওভেন: পার্থর বক্তব্যকে ‘বাড়াবাড়ি’ বললেন স্পিকার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত