সংবাদ

‘মেসি নির্দ্বিধায় বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

‘মেসি নির্দ্বিধায় বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার’

চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন মেসি। তার ৩ গোলে আলজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। অন্য দিকে পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো নিজের প্রথম ম্যাচে নিষ্প্রভ। এই পরিস্থিতিতে ব্রাজিলের রোনালদো মনে করেন, এ বার সময় এসেছে মেসিকে সর্বকালের সেরা মেনে নেয়ার।

আলজেরিয়া ম্যাচের পর ব্রাজিলের রোনালদো বলেন, ‘আর লুকানোর কিছু নেই। এ বার গোটা বিশ্বের সময় হয়েছে এটা মেনে নেয়ার যে, মেসিই সর্বকালের সেরা ফুটবলার।’ পর পর দুই বিশ্বকাপে মেসি যা খেলেছেন, তাতে কারও মনে আর সন্দেহ থাকা উচিত নয় বলেই মনে করেন ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপজয়ী তারকা। রোনালদো বলেন, ‘প্রতি বিশ্বকাপ মেসি ভালো খেলছে। সে দুর্দান্ত। ফুটবল ইতিহাসে সে অমর। মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে আর সন্দেহ করার কোনো জায়গা নেই।’

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ব্রাজিলের রোনালদোকে টপকে গিয়েছেন মেসি। বিশ্বকাপে রোনালদোর ১৫ গোল। এখন মেসির গোলের সংখ্যা ১৬। সেখানে পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর গোল ৮। বিশ্বকাপের নক আউটের প্রথম ম্যাচে গোল করতে পারেননি ক্রিস্তিয়ানো। ২০০৬ সালের পর থেকে নক আউটে মাত্র একটি ম্যাচ জিতেছে পর্তুগাল। সেখানে ২০১৪ সালে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। সে বার জিততে না পারলেও ২০২২ সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। তাই মেসিকেই সেরা মনে করছেন ব্রাজিলের রোনালদো।

এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের রোনালদোর খেলা দেখে মনে হয়েছে, তিনিই দলের বোঝা। জেদ করে খেলতে নেমেছেন। গোলের সুযোগই তৈরি করতে পারছেন না। যে সুযোগ পাচ্ছেন তা কাজে লাগাতে পারছেন না। দর্শকেরা মাঠেই মেসির নাম নিয়ে কটাক্ষ করছেন তাকে। এ বার ব্রাজিলের রোনালদোও স্বীকার করে নিয়েছেন, মেসিই সেরা।

বিশ্বকাপের সেরা গোলদাতা হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে মেসি। তিনি অবশ্য পরিসংখ্যানকে বেশি গুরুত্ব দিচ্ছেন না। আলজেরিয়া ম্যাচের পর আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমকে মেসি বলেন, ‘এটা খুবই গর্বের। কিন্তু এমবাপ্পে-রোনালদোও লড়াইয়ে আছে। রোনালদো সর্বকালের সেরাদের একজন। কিন্তু ও এক নম্বরে নেই। এর থেকেই বোঝা যাচ্ছে যে, এটা শুধুমাত্র একটা পরিসংখ্যান। এসব নিয়ে ভেবে লাভ নেই।’

মেসি যা-ই বলুন না কেন, তার সমর্থকরা অবশ্য আর রোনালদোর সঙ্গে তুলনায় যেতে চান না। তাদের দাবি, দেশের হয়ে রোনালদো শুধুমাত্র একটি ইউরো কাপ জিতেছেন। কিন্তু মেসি দেশের হয়ে একটি বিশ্বকাপ, দু’টি কোপা আমেরিকা ও একটি ফাইনালিসিমা জিতেছেন। বিশ্বকাপে দু’বার গোল্ডেন বল জিতেছেন। মেসির (৮) বালঁ দ্যরের সংখ্যাও রোনালদোর (৫) চেয়ে বেশি। তা হলে কী ভাবে দু’জনের তুলনা চলে? মেসি নির্দ্বিধায় বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

‘মেসি নির্দ্বিধায় বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার’

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত