একসময় ক্রিস্তিয়ানো রোনাল্ডোকে সামলাতে প্রতিপক্ষের রাতের ঘুম উবে যেত। সিআর সেভেনকে থামানোর জন্য করতে হতো আলাদা কৌশল। সেই সময় হয়তো পেরিয়ে গিয়েছে। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পর্তুগাল। আর তারপরই কঙ্গোর মিডফিল্ডার মুকাউ যে ইঙ্গিত দিয়েছেন, তাতে মনে হওয়াই স্বাভাবিক রোনালদো এখন আর আগেরমতো ভীতিপ্রদ নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকাউ জানান, পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোকে থামাতে তাদের বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। তার মতে ৪১ বছর বয়সী রোনালদো আর আগের মতো ভয়ঙ্কর নন।
মুকাউ বলেন, ‘আমরা রোনালদোকে
নিয়ে আলাদা কোনও পরিকল্পনা করিনি। আমরা জানি, রোনালদো আর আগের মতো নেই। বয়স হয়েছে।
তারপরেও রোনালদো ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। ওর প্রতি আমার সম্মান রয়েছে।’
রোনালদো নিয়ে ফের প্রশ্ন করা
হলে নিজের অবস্থানে অনড় থাকেন কঙ্গোর এই ফুটবলার। তিনি বলেন, ‘বয়স বাড়লে আগের মতো একই
মাত্রার পরিশ্রম বা গতি ধরে রাখা সম্ভব হয় না। কিন্তু তবুও রোনালদো ফুটবল ইতিহাসের
অন্যতম সেরা খেলোয়াড়।’
কঙ্গোর জন্য ম্যাচটি ছিল বিশেষ
তাৎপর্যপূর্ণ।
১৯৭৪ সালে জাইরে নামে বিশ্বকাপে অংশ নেয়ার পর এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে পয়েন্ট
পেল দেশটি। আর সেই পয়েন্ট এসেছে পর্তুগালের মতো দলের বিপক্ষে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন