সংবাদ

দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে সন্দেহজনক ড্রোন!

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম

দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে সন্দেহজনক ড্রোন!

বিশ্বকাপের মাঝে সন্দেহজনক ড্রোন ঘিরে নতুন উদ্বেগ দেখা গেল। আজ সকাল ৭টায় মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। তার আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে ড্রোনের দেখা পাওয়া গেল। সেই ড্রোন গুলি করে নামায় মেক্সিকো সেনা।

অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে যে ড্রোন উড়ছে তা মেক্সিকোর সেনাবাহিনীর বিশেষ প্রযুক্তির সাহায্যে ধরা পড়ে। তার পরেই তা গুলি করে নামায় সেনা। এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে তারা বেশি কিছু বলতে পারবেন না। তদন্ত চলছে।

সেই ড্রোন কি দক্ষিণ কোরিয়ার প্রস্তুতির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল, সেই প্রশ্নও উঠছে। তবে এখনই সেই বিষয়ে কিছু জানানো হচ্ছে না। কোথা থেকে সেই ড্রোন এসেছিল, কে পাঠিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো জানিয়েছেন, এই ঘটনা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন, ‘গত বুধবার আমাদের প্রস্তুতির সময় আকাশে ড্রোনটা দেখা যায়। ভাগ্য ভালো তখনও আমরা প্রস্তুতি শুরু করিনি। আমাদের শিবিরের গোপন কথা জানার জন্য ড্রোন পাঠানো হয়েছিল কিনা তা জানি না। তবে যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত হয়েছে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো। অন্যদিকে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। আজকের ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষে ওঠার লড়াই। তার আগে সন্দেহজনক ড্রোন ঘিরে উদ্বেগ ছড়ালো বিশ্বকাপে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে সন্দেহজনক ড্রোন!

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের মাঝে সন্দেহজনক ড্রোন ঘিরে নতুন উদ্বেগ দেখা গেল। আজ সকাল ৭টায় মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। তার আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে ড্রোনের দেখা পাওয়া গেল। সেই ড্রোন গুলি করে নামায় মেক্সিকো সেনা।

অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে যে ড্রোন উড়ছে তা মেক্সিকোর সেনাবাহিনীর বিশেষ প্রযুক্তির সাহায্যে ধরা পড়ে। তার পরেই তা গুলি করে নামায় সেনা। এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে তারা বেশি কিছু বলতে পারবেন না। তদন্ত চলছে।

সেই ড্রোন কি দক্ষিণ কোরিয়ার প্রস্তুতির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল, সেই প্রশ্নও উঠছে। তবে এখনই সেই বিষয়ে কিছু জানানো হচ্ছে না। কোথা থেকে সেই ড্রোন এসেছিল, কে পাঠিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো জানিয়েছেন, এই ঘটনা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন, ‘গত বুধবার আমাদের প্রস্তুতির সময় আকাশে ড্রোনটা দেখা যায়। ভাগ্য ভালো তখনও আমরা প্রস্তুতি শুরু করিনি। আমাদের শিবিরের গোপন কথা জানার জন্য ড্রোন পাঠানো হয়েছিল কিনা তা জানি না। তবে যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত হয়েছে।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো। অন্যদিকে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। আজকের ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষে ওঠার লড়াই। তার আগে সন্দেহজনক ড্রোন ঘিরে উদ্বেগ ছড়ালো বিশ্বকাপে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত