সংবাদ

দল হিসেবে ব্রজিল পরিপক্বতার জায়গায় এখনও পৌঁছায়নি: দানিলো

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

দল হিসেবে ব্রজিল পরিপক্বতার জায়গায় এখনও পৌঁছায়নি: দানিলো

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই হতাশার চিত্র নিজেই তুলে ধরলেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। তার মতে, প্রত্যাশার তুলনায় এতটা খারাপ শুরু ছিল ‘ভয় ধরিয়ে দেয়ার মতো’।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে। বিশ্বকাপের আগে শিরোপাপ্রত্যাশী দলগুলোর একটি হিসেবে বিবেচিত ব্রাজিলের কাছ থেকে সমর্থকেরা আরও দাপুটে কিছু আশা করেছিলেন। কিন্তু মাঠের চিত্র ছিল ভিন্ন।

হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৪ বছর বয়সী দানিলো বলেন, ‘এটা ভয় ধরিয়ে দেয়ার মতো ছিল, কারণ সবাই বড় একটি পারফরম্যান্সের প্রত্যাশা করছিল। যখন পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না, তখন তা মেনে নেয়াও সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভারসাম্য খুঁজে বের করতে হবে। আমরা কৌশলগত এবং মানসিক দুই দিক থেকেই ভারসাম্যহীন ছিলাম।’

ব্রাজিল বর্তমানে আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের মতো পরিণত দল নয় বলেও স্বীকার করেছেন দানিলো। তবে তাই বলে সেলেসাওদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলেই মনে করেন তিনি।

‘আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে দল হিসেবে ফ্রান্স বা আর্জেন্টিনার যে পরিপক্বতা আছে, আমরা এখনও সেই জায়গায় পৌঁছাইনি। তবে এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারবো না, ম্যাচ জিততে পারব না বা অনেক দূর যেতে পারব না,’ বলেন দানিলো।

ব্রাজিলের জার্সিতে ষষ্ঠ তারকা যোগ করার স্বপ্নও লুকাননি অভিজ্ঞ এই ডিফেন্ডার। তার ভাষায়, ‘যদি আমরা জার্সিতে আরেকটি তারকা যোগ করতে পারি, সেটি হবে অসাধারণ।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

দল হিসেবে ব্রজিল পরিপক্বতার জায়গায় এখনও পৌঁছায়নি: দানিলো

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই হতাশার চিত্র নিজেই তুলে ধরলেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। তার মতে, প্রত্যাশার তুলনায় এতটা খারাপ শুরু ছিল ‘ভয় ধরিয়ে দেয়ার মতো’।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে। বিশ্বকাপের আগে শিরোপাপ্রত্যাশী দলগুলোর একটি হিসেবে বিবেচিত ব্রাজিলের কাছ থেকে সমর্থকেরা আরও দাপুটে কিছু আশা করেছিলেন। কিন্তু মাঠের চিত্র ছিল ভিন্ন।

হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৪ বছর বয়সী দানিলো বলেন, ‘এটা ভয় ধরিয়ে দেয়ার মতো ছিল, কারণ সবাই বড় একটি পারফরম্যান্সের প্রত্যাশা করছিল। যখন পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না, তখন তা মেনে নেয়াও সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভারসাম্য খুঁজে বের করতে হবে। আমরা কৌশলগত এবং মানসিক দুই দিক থেকেই ভারসাম্যহীন ছিলাম।’

ব্রাজিল বর্তমানে আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের মতো পরিণত দল নয় বলেও স্বীকার করেছেন দানিলো। তবে তাই বলে সেলেসাওদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলেই মনে করেন তিনি।

‘আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে দল হিসেবে ফ্রান্স বা আর্জেন্টিনার যে পরিপক্বতা আছে, আমরা এখনও সেই জায়গায় পৌঁছাইনি। তবে এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারবো না, ম্যাচ জিততে পারব না বা অনেক দূর যেতে পারব না,’ বলেন দানিলো।

ব্রাজিলের জার্সিতে ষষ্ঠ তারকা যোগ করার স্বপ্নও লুকাননি অভিজ্ঞ এই ডিফেন্ডার। তার ভাষায়, ‘যদি আমরা জার্সিতে আরেকটি তারকা যোগ করতে পারি, সেটি হবে অসাধারণ।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত