সংবাদ

চিরকুট লিখে স্কুলশিক্ষকের আত্মহত্যা

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৪১ পিএম

চিরকুট লিখে স্কুলশিক্ষকের আত্মহত্যা
বিল্লাল হোসাইন (৫০)।

নরসিংদীর শিবপুরে নিজ বাসা থেকে এক সহকারী প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলেজ গেট স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

নিহত বিল্লাল হোসাইন (৫০) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। ২০১৬ সালে তিনি শিবপুরের এই বিদ্যালয়ে যোগদান করেন।

নিহতের স্ত্রী রুমা বেগম জানান, সকালে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতেও সাড়া না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় বিল্লাল হোসাইনের মরদেহ উদ্ধার করে। এ সময় কক্ষের টেবিলের ওপর একটি চিরকুট পাওয়া যায়। তবে চিরকুটে কী লেখা ছিল, তা পুলিশ এখনো প্রকাশ করেনি।

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, সহকারী প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক হতাশায় ভুগছিলেন বলে আমরা জানতাম।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

চিরকুট লিখে স্কুলশিক্ষকের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত