সংবাদ

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, ঢাকায় গ্রেপ্তার আসামি

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, ঢাকায় গ্রেপ্তার আসামি
রাজবাড়ীতে শিশু ধর্ষণের চেষ্টা মামলায় গ্রেপ্তার মো. মাসুদ মন্ডল। ছবি : সংবাদ

রাজবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি মো. মাসুদ মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার ২০ দিন পর বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদের স্থায়ী বাড়ি কালুখালী উপজেলার রামদিয়া গ্রামে। তবে তিনি রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রঘুনাথপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই মাসুদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার এসআই মো. আসাদুজ্জামান ও এসআই সোহেবুর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি মাসুদ মন্ডলকে গ্রেপ্তারের পর গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রাজবাড়ীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, ঢাকায় গ্রেপ্তার আসামি

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

রাজবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি মো. মাসুদ মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার ২০ দিন পর বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদের স্থায়ী বাড়ি কালুখালী উপজেলার রামদিয়া গ্রামে। তবে তিনি রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রঘুনাথপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই মাসুদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার এসআই মো. আসাদুজ্জামান ও এসআই সোহেবুর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি মাসুদ মন্ডলকে গ্রেপ্তারের পর গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত