সংবাদ

উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় শিশু নিহত

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৫৫ পিএম

উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় শিশু নিহত
ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়ায় রাস্তা পার হওয়ার সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল চারটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তার বয়স আনুমানিক ১২ বছর। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ এবং এর চালক মো. ইসহাক মিন্টুকে (৪০) আটক করা হয়েছে। আটক ইসহাক কক্সবাজার শহরের বাসিন্দা।

হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আইওএম কর্মীদের বহনকারী একটি গাড়ি কক্সবাজার শহরের দিকে ফিরছিল। উখিয়ারঘাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি এক শিশুকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিচয় শনাক্তে পুলিশ খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

উখিয়ায় আইওএমের গাড়ির চাপায় শিশু নিহত

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় রাস্তা পার হওয়ার সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল চারটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তার বয়স আনুমানিক ১২ বছর। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ এবং এর চালক মো. ইসহাক মিন্টুকে (৪০) আটক করা হয়েছে। আটক ইসহাক কক্সবাজার শহরের বাসিন্দা।

হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আইওএম কর্মীদের বহনকারী একটি গাড়ি কক্সবাজার শহরের দিকে ফিরছিল। উখিয়ারঘাট এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় গাড়িটি এক শিশুকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিচয় শনাক্তে পুলিশ খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত